গাজীপুরের কালিয়াকৈরে

গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

বিশেষ সংবাদ

গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়ইতলী এলাকার মোজাম্মেল হকের ছেলে মো: আসিফ হোসেন হৃদয় (২৬) ও তাঁর স্ত্রী তানজিম বকশী (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার (ওসি) এ এফ এম নাসিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসিফ ও তাঁর স্ত্রী তানজিম জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় এক আত্মীয়ের গায়েহলুদের অনুষ্ঠানে গিয়েছিলে। সেখান থেকে বাড়ি ফেরার পথে রবিবার রাত ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় টাঙ্গাইলগামী একটি বেপরোয়া দ্রুত গতির বাস তাঁদের দুইজনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এফ. এম. নাসিম জানান , দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপরে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।শুক্রবার (১ মে) দুপুর ১টা...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য দিন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর আন্দোলনের ইতিহাস বহন করে এই দিনটি আজও শ্রমিকদের...

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক...

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য দিন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর আন্দোলনের ইতিহাস...

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ ও ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।...