তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ’, সুইসাইড নোটে লিখে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুইসাইড নোটে চারজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য তাদের দায়ী করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বেরোবি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়া এলাকার ‘আপন লেডিস হোস্টেল’-এর নিজ কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ছাত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে রেজওয়ান, নিহা, দীপ্ত ও ফাহিম, এই চারজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন টুম্পা। নিজের চরম কষ্ট, বিশ্বাসভঙ্গ আর অপমানের কথা তিনি লেখেন আবেগঘন ভাষায়।

সুইসাইড নোটে টুম্পা লেখেন, “তুমি আমার ভালোবাসা, স্বপ্ন, সুখ সব নিয়ে গেছ রেজওয়ান। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি, তার ফল আমি গত এক বছর ধরে ভোগ করছি।” সেইসঙ্গে তিনি লেখেন, মৃত্যুর ভয় থাকা সত্ত্বেও বাঁচতে পারেননি, কারণ,“তোমরা ৪ জন আমার মৃত্যুর জন্য দায়ী।”

মা-বাবার উদ্দেশে লেখেন, “আম্মা-আব্বা আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের ভালো মেয়ে হতে পারি নাই, আমি বাঁচতে চাইছিলাম কিন্তু ওরা আমাকে বাঁচতে দেয় নাই।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় টুম্পার কক্ষ বন্ধ থাকায় সহপাঠীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও প্রক্টরিয়াল টিম দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাজহাট থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী জানান, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটটি টুম্পার হাতের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। পরিবার থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে, তবে এখনো কোনো মামলা হয়নি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে...