বগুড়ার শেরপুরে

পৌর শিশু পার্কের জায়গা দখলের চেষ্টা, ব্যানার পুড়িয়ে দিলো পৌর কর্তৃপক্ষ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পৌর শিশু পার্কের জায়গা দখল করে শেরপুর দই ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের বাধার মুখে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে সমিতির লাগনো ব্যানার পুড়িয়ে দেয়।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় শেরপুর উত্তর সাহা পাড়া এলাকার পৌর শিশু পার্কে এ ঘটনা ঘটে।

- Advertisement -

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু পার্কের দেওয়ালে কয়েকদিন যাবৎ ঝুলানো হয়েছে শেরপুর দই ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির ব্যানার। আজ সকাল থেকেই গোলাম রব্বানী নামক একজন ব্যক্তির তত্ত্বাবধানে দুইজন শ্রমিক পার্কের মাঠে মাটি ভরাটের কাজ করছেন

গোলাম রব্বানী জানান, শেরপুরের হোটেল সুপার সাউদিয়ার মালিক আব্দুল মোমিন মুন্সির নির্দেশে তিনি সমিতির ঘর নির্মাণের কাজ করছেন। তাকে ৪০০ বর্গফুট একটি টিনের ঘর নির্মাণ করতে বলা হয়েছে। তিনি অনুমোদনের বিষয়ে কিছু জানেন না।

- Advertisement -

এদিকে ঘর নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার অরুপ সরকার বলেন, এই মাঠে আমরা প্রতিবছর দূর্গা পূজার অস্থায়ী মন্দির তৈরি করি। সামতির ঘর করলে আগামী বছর থেকে সেটা সম্ভব হবে না।

এলাকার সাবেক কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী বলেন, এই পার্কে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে। মাঠ দখল হয়ে গেলে তারা আর খেলতে পারবে না। তাছাড়া পৌরসভার জায়গা অবৈধভাবে দখল করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে আমরা প্রতিবাদ জানিয়েছি।

- Advertisement -

শেরপুর দই ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল বসাক বলেন, এই ঘর তোলার সঙ্গে সমিতির কোনও সম্পর্ক নেই। সভাপতি আব্দুল মোমিন সমিতির সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তিগতভাবে এই কাজ করছেন।

এ বিষয়ে সমিতির সভাপতি আব্দুল মোমিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। তার নির্দেশে সমিতির ব্যানার খুলে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, নিষেধ করা সত্বেও তারা অবৈধভাবে পৌর শিশু পার্কের মাঠ দখলের চেষ্টা করেছে। সমিতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক খান বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...