নিজস্ব প্রতিবেদক-

বগুড়ার শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউনের মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা তৈরী হলেও শেষপর্যন্ত বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের খেজুরতলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং স্থানীয় বাসস্ট্যান্ডস্থ রঙ্গিলা সিনেমা হল মার্কেট এলাকায় অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ ওই শোডাউন করে।

এদিকে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি সংঘর্ষ এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

- Advertisement -

জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির কর্মসূচিতে দশটি ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। এরপর সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে র‌্যালিপূর্ব আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম মিন্টু, আসিফ সিরাজ রব্বানী সানভি, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজুর রহমান নিলু, শেখ ফরিদ, হুমায়ুন কবির বিপ্লব, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ মো. কাওছার আলী কলিন্স, হাফিজুল ইসলাম শাওন, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নুর, মহিলাদল নেত্রী নাসরিণ আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -
বগুড়ার শেরপুর পৌর বিএনপির ব্যানারে আলহাজ্ব জানে আলম খোকার নেতৃত্বাধীন গুপের শোডাউন।

অপরদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার খোকার অনুসারিরা মিছিল নিয়ে জমায়েত হন। পরে হাতি-ঘোড়ার গাড়িসহ নানান সাজে সর্জিত হয়ে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। এতে নেতৃত্ব দেন শেরপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা আলহাজ¦ জানে আলম খোকা।

পরে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ফিরোজ আহমেদ জুয়েল, শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, স্বেচ্ছাসেবকদল নেতা বেলাল হোসেন, মহিলাদল নেত্রী রাহুমা ইসলাম রিচি, ছাত্রদল নেতা রাফি আল আমিন, জাকারিয়া ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -

এদিকে বিএনপির দুই গ্রুপ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রায় একই সময়ে পৃথক র বের করেন। কর্মসূচিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তিসহ বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা দেখা দিলেও তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি ও টুপি-ক্যাপ বিতরণ নিয়ে সীমাবাড়ী ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে ফারুক হোসেন নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে। বর্তমানে ওই বিএনপি নেতা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তবে দলের এই দুঃসময়ে দলীয় গ্রুপিং, কর্মসূচি পালন ও মারামারি নিয়ে ক্ষোভ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ পনের বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি।

বেগম জিয়া কারারুদ্ধ। তারেক রহমান দেশের বাইরে। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীন সরকার। গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে দলের মধ্যে বিভেদ তৈরী না করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একত্রে আন্দলনের আহবান জানান তারা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...