বরবটি, করলা, বেগুনের সেঞ্চুরি, মাছ-মুরগির দামও চড়া

বিশেষ সংবাদ

বাজরে বরবটি, করলা, বেগুন ও টমেটো শতক ছাড়িয়েছে। রাজধানীর বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ও পেঁয়াজের দামও চড়া। বাজারে দাম বৃদ্ধি হিসেবে টানা বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে ডিমের দাম কমেছে সামান্য।

ছবি : সংগৃহীত।

শুক্রবার (০৫ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, কারওয়ান বাজার, কৃষি মার্কেট, ও হাতিরপুল বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

- Advertisement -

বাজারে প্রতি কেজি বরবটি ১২০ টাকা, করলা ১২০ টাকা টমেটো ১৮০ টাকা, শসা ১০০ টাকা, গাঁজর ১০০ টাকা, পটোল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা ও কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারভেদে প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা, রসুন ২২০ চাকা ও আদা ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশের বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়েছে। এর ফলে এসব পণ্যের দামও বেড়েছে

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সবজি বিক্রেতা বাদল বলেন, গত ৭ দিনের চেয়ে সবজির বাজার ২০ থেকে ৩০ টাকা বেশি। এর প্রধান কারণ টানা কয়েক দিনের বৃষ্টি। আগে দেশের ৬৪ জেলা থেকে মালামাল আসতো। এখন বেশকিছু জেলায় রাস্তাঘাট তলিয়ে গেছে। কোথাও কোথাও অনেকটা পথ ঘুরে তারপর রাজধানীর বাজে পণ্য ঢুকছে। তাই সরবরাহ খরচ অনেকটা বেশি হচ্ছে। বৃষ্টি কমলে দাম কিছুটা কমে আসবে।

- Advertisement -
ছবি : সংগৃহীত।

এদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায় ও খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। বাজারে গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি : সংগৃহীত।

মাছের দামও অনেক চড়া। প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। পাঙাশ ও তেলাপিয়া মাছের প্রতি কেজিতে ২০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে। মাছ ব্যবসায়ীরাও দাম বাড়ার পেছনে বৃষ্টিকেই দায়ী করেছেন। বৃষ্টির কারণে মাছের সরবরাহ কমেছে বাজারে; তাই বাড়তি দাম বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...