বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বিশেষ সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ (৫৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। যৌথবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ও রাজবাড়ী জেলা বিএনপির নেতা মশিউল আজম চুন্নুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা শহরের সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ একটি টহল দল ও বালিয়কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া বাদি হয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নুসহ তার দুই সহযোগী রুবেল ও কামরুজ্জামানকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...