মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

বিশেষ সংবাদ

সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে আসা ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শফিকুর সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

রবিবার (০৯ মার্চ) রাতে জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া গ্রমামের মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

জানা গেছে, ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া গ্রামের মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ১৭ বছর বয়সী এক কিশোরী। গত বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা কেরাত পড়া শেষে মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে একটি কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ওই সময় ঘটনাটি কাউকে বললে ভুক্তভোগী কিশোরীকে হত্যারও হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তী ৮ মার্চ শনিবার দ্বিতীয় দফায় তাকে আরও একই রুমে ধর্ষণ করলে ভুক্তভোগী কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের স্বজনদের কাছে বিষয়টি জানায়। পরদিন বিকেলে ওই কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ।

- Advertisement -

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ জানান, উত্তর পাড়ার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...