শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দুই দশক ধরে দখলে থাকা দলিলকৃত জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ এবং গাছ লাগানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের হাজি মো. আবু বক্কর সিদ্দিক এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, ২০০১ সালে দড়িমুকুন্দ মৌজার সিএস ৭৬ খতিয়ানের ২৪৯ দাগে ২৬ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত বছরের আগস্টের আগে থেকে শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আশ্রয়ে থাকা ধড়মোকাম গ্রামের মো. রশিদ (একাধিক মাদক মামলার আসামি), যুবলীগ নেতা নূর মোহাম্মদ ও আব্দুর রাজ্জাক তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করেন

তিনি জানান, বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হলে আদালত জমিটির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপর শেরপুর থানা থেকেও নিষেধাজ্ঞার চিঠি জারি করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা ওই জমিতে কলা ও আম গাছ রোপণ করে। পরে আদালতের আদেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে ১৮৮ ধারায় মামলা করা হয়।

আবু বক্কর সিদ্দিক আরও অভিযোগ করেন, জমি দখল করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা ১০ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। এমনকি জমি ছেড়ে দিতে ৫-৬ লাখ টাকা নিয়ে দলিল করে দিতে চাপ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় বর্তমানে তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং জানমালের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, দখলদারদের মধ্যে মো. রশিদ একজন পরিচিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। অতীতে ইয়াবাসহ গ্রেফতারও হয়েছেন তিনি। বর্তমানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চীনের অত্যাধুনিক ‘সাবমেরিন হাঙ্গর’ পেল পাকিস্তান

অন্বেষণ ডেস্ক : ভারত মহাসাগর ও আরব সাগরে নিজেদের নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন হাঙ্গর বুঝে পেয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার...

শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) ভোর রাতে উপজেলার শাহ...

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক একটি প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ...

ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চীনের অত্যাধুনিক ‘সাবমেরিন হাঙ্গর’ পেল পাকিস্তান

অন্বেষণ ডেস্ক : ভারত মহাসাগর ও আরব সাগরে নিজেদের নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন...

শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার...

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ...

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার...