শেরপুরে নাশকতা ও হামলার দুই মামলায় আওয়ামী লীগপন্থী ৩ জন গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নাশকতা ও সহিংসতার দুই পৃথক মামলায় আওয়ামী লীগপন্থী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক অঙ্গনে আলোচিত দুটি ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুসুম্বি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী (৪৫)। তিনি উপজেলার দারুগ্রাম পশ্চিমপাড়া এলাকার মোঃ আঃ রউফের ছেলে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর উপজেলার কেল্লাপোষি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

একই দিন বিকেলে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মোঃ শাহীনুর রহমান (৩০) কে। তিনি ছোনকা গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ সমর্থক। তাঁর পিতা মৃত নুরুল ইসলাম।

অপরদিকে, মোঃ আব্দুল খালেক (৪৬) নামের আরও একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয় চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে। তিনি মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা তাকেয় গ্রেফতার করা হয়।

- Advertisement -

২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী জি এম সিরাজের নির্বাচনী প্রচারণার সময় শেরপুর উপজেলার গোঁসাইবাড়ি বটতলায় তাঁর গাড়িবহরে বিস্ফোরণ ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির কুসুম্বি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদী হয়ে ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।

অন্যদিকে ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা চালানো হয় শেরপুরের ধুনটমোড় এলাকায়। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কে চলছিল। এ ঘটনায় আন্দোলনকারী রিফাত সরকারসহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার চার মাস পর, ২ নভেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করা হয়।

- Advertisement -

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত তিনজনকে আলাদা মামলায় এজাহারভুক্ত ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...