অন্বেষণ ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধানক্ষেত থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক পঞ্চাশোর্ধ্ব নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয়রা ঝোপের পাশের ধানক্ষেতে আধাপোড়া এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহের পাশে এক জোড়া জুতা ও ১টি কেরোসিন তেলের বোতলও পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে নারীর পোড়া মরদেহ উদ্ধারের বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর। তবে এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।

অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সাঈদ জানান, ওই নারীর মরদেহের পাশে কেরোসিনের বোতল পাওয়া গেছে। তাই প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড ধারণা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করব। সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞদের মাধ্যমে ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা যায় না,...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসেম আলী (৩৫) উপজেলার...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায়...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।বুধবার (২৮...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সরকারের অবস্থান...

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে...