৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (২৬ মে) বিজিএমইএ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। শতাংশের হিসাবে এটি ৯৯ দশমিক ৫৮ শতাংশ।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, বোনাস পরিশোধ করা কারখানাগুলোর মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৯০টি এবং চট্টগ্রামে ৩৩৫টি কারখানা।

এ ছাড়া এপ্রিল মাসের বেতনও প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করেছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৮টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৯০টি এবং চট্টগ্রামের ৩৩৮টি কারখানা রয়েছে।
একই সঙ্গে বিজিএমইএ জানিয়েছে, মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা। যা মোট কারখানার ৯৪ দশমিক ৮০ শতাংশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

