২৫৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ মামলার তদন্তে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পাঠানো নোটিশ অনুযায়ী, সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। মামলার অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার বিভিন্ন দিক যাচাই করা হবে।
দুদকের মহাপরিচালক জানান, অনুসন্ধানে ধরা পড়েছে, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে তাদের ক্ষতি করেছেন এবং সেখান থেকে অর্জিত অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্তের অংশ হিসেবে নোটিশ জারি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

