ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তার মতে, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না করে দলীয় বিবেচনায় প্রশাসক বসানো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা এলাকা ছেড়ে গেলে করপোরেশনগুলো কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। সে সময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হলেও বিএনপির বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। বরং নির্বাচনের বদলে প্রশাসক নিয়োগের পথ বেছে নেওয়া হয়।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের ‘পুরস্কার’ হিসেবে প্রশাসক করা হয়েছে। “এতে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দায়হীন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হচ্ছে,” বলেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নির্বাচিত মেয়ররা জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকেন। নির্বাচনের অনুপস্থিতিতে প্রশাসন থেকে প্রশাসক দিলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের দায়বদ্ধতা কাদের কাছে, জনগণের কাছে, নাকি কেবল দলের কাছে, সে প্রশ্নও তোলেন তিনি।
বিবৃতিতে তিনি ছয়টি সিটি করপোরেশনে দেওয়া প্রশাসক নিয়োগ বাতিলের দাবি জানিয়ে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের আহ্বান জানান। “স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্টে পরিণত করা যায় না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

