দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, দেশের একটি ক্রান্তিকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হওয়ায় সদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সেই সময়ের ভূমিকা দেশ স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা যে মান বজায় রেখে ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৬ মে ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। এতে মোট ১৭টি দল অংশ নেয়, যার মধ্যে বিভিন্ন ডিভিশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড অন্তর্ভুক্ত ছিল।
প্রতিযোগিতার ফলাফলে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ডিভিশন ও ব্রিগেডের কমান্ডারসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

