তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক কাঠামো। এ ব্যবস্থার ফলে ভবিষ্যতে আর দিনের ভোট রাতে হওয়া বা মৃত মানুষের নামে ভোট দিতে পারবে না কেউ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং তা পূর্বের ব্যবস্থায় হবে কিনা কিংবা জুলাই সনদের ভিত্তিতে হবে কিনা।

তিনি আরও বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত। যদিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে, তবে এ ব্যবস্থার কাঠামো ও গঠন নির্ধারণ করবে পরবর্তী জাতীয় সংসদ।
এর আগে আপিল বিভাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে এ ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

