বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। সফরকালে দুই দেশের সংসদীয় সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল। এ সময় তিনি আসন্ন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তাদের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবেন এবং জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন বলে আশা করা হচ্ছে। সংসদের চলমান অধিবেশনও পর্যবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলের।
সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার সুজান রাইল বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে অস্ট্রেলিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কৃষি, জলবায়ু পরিবর্তন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষ জনশক্তি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর অস্ট্রেলিয়ার এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

