সেনা ক্যাম্পে চার ভুয়া সেনা কর্মকর্তা আটক

পটুয়াখালীতে সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ জন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ওয়ারেন্ট অফিসার মো: মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) পরিচয় দেওয়া ব্যক্তির নাম মো: সালাহউদ্দিন আহমেদ (৫৫)। তিনি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মো: সোনামুউদ্দিন হাওলাদারের ছেলে।
সেনা ক্যাম্পে আটক অন্যান্যরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে মো: জসিম হাওলাদার, দুমকি উপজেলার ঝলিশা গ্রামের মো: আব্দুল আউয়াল খানের ছেলে মো: রেজাউল করিম ও আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের মো: শাহজাহান হাওলাদারের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রবেশ করে মো: সালাহউদ্দিন নিজেকে ১৯ নম্বর ফোর্সের অবসরপ্রাপ্ত মেজর অফিসার বলে পরিচয় দেন এবং ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের জন্য অনুরোধ জানান। সালাহউদ্দিনের কথাবার্তা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন তিনি একজন ভুয়া সেনা কর্মকর্তা।
তার সাথে থাকা অন্যরাও একপর্যায়ে নিজেদের ভুয়া সেনা সদস্য বলে স্বীকার করেন। পরে তাদের আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

