প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় আতিকুর রহমান রুমনকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি গ্রেড-২ বেতন কাঠামোর সর্বোচ্চ ধাপ অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা পাবেন। যোগদানের দিন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি বজায় থাকা সাপেক্ষে, এই দুইয়ের মধ্যে যা আগে ঘটে-ততদিন তার এই নিয়োগ বহাল থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের বিস্তারিত শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘ দুই দশক পর দলটি আবার ক্ষমতায় আসে। এ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
নতুন দায়িত্বে আতিকুর রহমান রুমনের নিয়োগ প্রধানমন্ত্রীর গণমাধ্যম ব্যবস্থাপনা ও যোগাযোগ কার্যক্রমে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

