মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক প্রবাসে কাটানোর পর ঈদুল ফিতরের পর দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না, পরিবারের কাছে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দ্বিগুরা শহরের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সেদিনই নূরনবীর মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেন, কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত নূরনবী সরকার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিন বোনের পর পরিবারের সবার ছোট ছিলেন তিনি। সংসারের হাল ধরতে মাত্র ১৮ বছর বয়সে ২০১৬ সালে মালদ্বীপে পাড়ি জমান নূরনবী। সেখানে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।
নূরনবীর বাবা আব্দুস সামাদ জানান, মরদেহ দেশে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তবে সরকারি দফতরের কর্মকর্তা ও থানা পুলিশ বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।
এদিকে প্রবাসী কল্যাণ সেন্টার বগুড়ার সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

