কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে প্রকাশ্যে কুপিয়ে ২৩ মামলার আসামি আল মামুনকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন (৪০) কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, মামুনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, খুন ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধের কারণে তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে। গত কয়েক মাস আগে যৌথ বাহিনী তাকে ইয়াবা ও দেশীয় মদসহ আটক করে। পরে জামিনে বেরিয়ে তিনি কিছুদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “শুক্রবার রাতে তিন নারীকে সঙ্গে নিয়ে মামুন কক্সবাজার যাচ্ছিলেন। গৌরীপুর বাসস্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। তখনই ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

