নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সড়ক অবরোধ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে রাখা অবৈধ গাড়ি ডাম্পিং করা হয়।

এরপর ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসন জানায়, নোয়াখালী সদরে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকদের জন্য নতুন বাসস্ট্যান্ডের একটি অংশ নির্ধারণ করা হয়েছে। তবে তারা সেখানে গাড়ি না রেখে নোয়াখালী জিলা স্কুলের সামনের প্রধান সড়কে গাড়ি রাখছিলেন, যার ফলে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে একাধিকবার তাদের সতর্ক করা হলেও নিয়ম অমান্য করা হচ্ছিল।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

