অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারের ভেতরে কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই শুধু অতীতের অভিযোগ নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম ঘটছে কি না, তা নজরদারিতে রাখা হবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, এ বিষয়ে তদন্ত করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “নিশ্চয়ই তদন্ত হবে।”

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এখনো পুনর্গঠিত হয়নি। কমিশন পুনর্গঠন সম্পন্ন হলে এসব অভিযোগ তদন্তের কাজ তাদের মাধ্যমেই শুরু হবে। দুর্নীতির অভিযোগ শুধু কে করেছে তা নয়, বরং সরকারের বর্তমান সময়েও কোনো অনিয়ম ঘটছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অটোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও এ যান নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, অটোরিকশা চলাচল অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুৎ ব্যবহারের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
ডা. জাহেদ উর রহমান বলেন, অনেক অটোরিকশা চালক প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং অনেক যানবাহনে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আগে এসব যানবাহন মূলত অলিগলিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রধান সড়কেও চলাচল করছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, অনিয়মিত চালক ও ত্রুটিপূর্ণ যানবাহনের অবাধ চলাচল বন্ধে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

