প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে সোমবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গত বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই প্রেক্ষাপটেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম সাক্ষাৎ। এর আগে সাক্ষাতের প্রস্তুতি হিসেবে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।
প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সাক্ষাৎ নিয়ে এর আগের দিন ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেন দীনেশ ত্রিবেদী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে ইতিবাচক মনোভাবের কথা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত অনেক সম্মান করে। তাঁর বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন এবং তাঁকে জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব, এমন মন্তব্যও করেন তিনি।
দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের হাইকমিশনার। তাঁর মতে, দুই দেশের নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও আলোচনা হলে অনেক জটিলতার সমাধান সহজ হয়।
তিনি বলেন, মানুষের মধ্যে সম্পর্কের জায়গাটি অভিন্ন। তাই আলোচনা অব্যাহত থাকলে সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ ক্ষেত্রে নেতিবাচক কিছু না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি।
সাম্প্রতিক উত্তেজনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের এই সাক্ষাতে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

