আমিরাত কারাগারে জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদ (৪৫) মারা গেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়।
আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি সময় সংবাদের প্রতিবেদককে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী কোহিনুর আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি আবুধাবির আল-সদর কারাগারে বন্দি ছিলেন।

কারাগারে থাকার সময় দুই দফায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন আব্দুল হামিদ বলে জানিয়েছেন তার স্ত্রী কোহিনুর আক্তার।
পরিবারের দাবি, ২২ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কাগজপত্রের জন্য পরিবারের কয়েক দফা যোগাযোগ হয়েছে বলেও জানান কোহিনুর আক্তার।
দ্রুত সময়ের মধ্যে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের দাবি জানিয়েছে আব্দুল হামিদের পরিবার।
এর আগে, কারাগারে থাকা অন্য বন্দিরা পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন—এমনটিই জানিয়েছেন তাঁর স্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনো কারাবন্দি রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

