নারায়ণগঞ্জে

১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ধানমণ্ডি ট্রাফিক বিভাগের সদস্য রুহুল আমিন (৪১) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর দুপুরে গ্রেফতারকৃত আসামি রুহুল আমিনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

- Advertisement -

মামলা সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার ওই শিশু রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সে কাজ ছেড়ে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। পরে ধানমণ্ডির সাইন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজের পাশে পুলিশ বক্সের সামনে কাঁদছিল। তখন সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য রুহুল আমিন শিশুটিকে দেখতে পান।

পরে রুহুল আমিন শিশুটিকে ভুল বুঝিয়ে নারায়ণগঞ্জের বন্দরের রূপালি এলাকার নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে

- Advertisement -

সোমবার রাতে রুহুল আমিন শিশুটিকে পুনরায় ঢাকায় ফিরিয়ে নেওয়ার সময় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন সন্দেহ করলে তারা রুহুল আমিনকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত রুহুল আমিনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

- Advertisement -

পুলিশ জানায়, গ্রেফতার রুহুল আমিন রাজধানীর ধানমণ্ডি ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার এলাকায়।

ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...