চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
শিক্ষার্থীরা সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ২ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে সমাবেশ করার বিষয়ে এর আগেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং ওখানে তাদের থাকতে দেবো না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

