ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কুড়িল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সড়ে ৪টার দিকে কুড়িলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিক্ষার্থীর নাম মো: মুনতাকিম আলিফ। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহত মুনতাকিম ঠাকুরগাঁও সদর উপজেলার জেলা জজকোর্টের পেশকার জুলফিকার আলীর ছেলে। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।
লেখাপড়ার পাশাপাশি মুনতাকিম আলিফ ফাইনেস টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহারুল ইসলাম জানান, অফিসে নাইট শিফট করে মঙ্গলবার ভোর রাতে বাসায় ফিরছিলেন মুনতাকিম। বাড়ি ফেরার পথে কুড়িল এলাকার ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন।
ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুড়ি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে মারা যায় মুনতাকিম। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

