বাসা বাড়িতে চুলা জ্বালাতেই গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসা বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন, মো: টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) এবং তাদের শিশুপুত্র মো: বায়জিদ (৩)। তাদেরকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার ভোরে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় একটি বাসা বাড়িতে গ্যাস বিষ্ফোরণের ঘটনায় ৩ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে মো: টোটন নামের এক ব্যক্তির শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী নিপার ৩২ শতাংশ এবং শিশুসন্তান বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

