মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১০টার দিকে কচুক্ষেত এলাকার ৮টি কারখানার পোশাক শ্রমিকরা ক্যান্টনমেন্ট মিরপুর-১৪ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম বিপাকে পড়েছেন সব যাত্রীরা।
পোশাক শ্রমিকরা জানিয়েছেন, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়ে আছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
পথচারীরা জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।
অন্যদিকে টানা ৪ দিনের দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে খুলেছে সব অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে তার আগের রূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধ করার কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হচ্ছে বিপাকে।
এদিকে পূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে মিরপুরে পোশাক শ্রমিকদের এই আন্দোলনের কারণে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরো বেড়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

