হাদি হত্যায় গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত হিসেবে গ্রেপ্তার দুই ব্যক্তিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন আইজিপি আলী হোসেন ফকির।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দ্রুত দেশে আনা হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, দেশে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এসব অপরাধে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ অভিযোগ জানাতে কোনো ধরনের বাধার মুখে না পড়েন।
এ ছাড়া কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন আইজিপি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

