কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার করে থানায় নেওয়ার পর সিদ্ধান্ত হয়, এটিকে সংরক্ষণের জন্য ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মহিষটির বর্তমান মালিক মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ সেটিকে নিয়ে যায়। পরে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার কর্মকর্তারা।
চার বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি। গোলাপি আভাযুক্ত ত্বক ও মাথার ঢেউখেলানো সোনালি লোমের কারণে প্রাণীটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকের কাছে এটি দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হয়েছিল বিরল এই মহিষটি। পরে কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান সেটি কিনে নেন। গত সোমবার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি।
স্থানীয় গণমাধ্যমে মহিষটির খবর প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রাণীটি নিয়ে ভিডিও ও সংবাদ প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক সাংবাদিকদের বলেন, বিরল এই প্রাণীটিকে সংরক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের আগ্রহ এবং প্রাণীটির স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যক্তিগত উদ্যোগে মহিষটি কিনে নিয়েছেন। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান বলেন, মহিষটিকে গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরে সেটিকে বড় শেডে রাখা হবে।
তিনি আরও বলেন, ইন-ব্রিডিংয়ের কারণে অনেক সময় প্রাণীর শরীরে এমন অস্বাভাবিক রঙ দেখা যায়। মেলানিনের ঘাটতির কারণেই মহিষটির গায়ের রঙ সাধারণ মহিষের মতো কালো হয়নি। প্রতি ১০ হাজার মহিষের মধ্যে এমন একটি পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।
এদিকে মনিরুজ্জামান বলেন, সরকার তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। প্রয়োজনে কুরবানির জন্য অন্য পশুও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি

বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী

দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
