মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত “Fostering the Future Together: Global Coalition Summit”-এ ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত দুই দিনের এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।
বক্তব্যে তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর। শিশুদের উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, পরিবার ও শিশুদের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ চালু করা হয়েছে, যা পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করছে এবং শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করছে।
একজন চিকিৎসক হিসেবে শিশুস্বাস্থ্য নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন তিনি। তিনি বলেন, শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দেন। শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু এবং আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় নারীর শিক্ষা সম্প্রসারণের উদ্যোগের কথা উল্লেখ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
সম্মেলনের পাশাপাশি শিশুদের শিক্ষায় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল। এতে যুক্তরাষ্ট্রের ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়।
সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান।
বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

