মানহানির মামলায় সাবেক বিচারপতি মানিকসহ তিনজনের জামিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
একই মামলায় জামিন পাওয়া অন্য দুজন হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আদালত সূত্র জানায়, মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পর হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, রাশেদ খান মেনন ও সাবেক বিচারপতি মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে তিনজনের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে ঢাকার আদালতে মানহানির মামলাটি করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বক্তব্য দিতে গিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া এর আগেও একাধিক অনুষ্ঠানে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একই মামলায় অভিযোগ রয়েছে, ভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও জিয়াউর রহমান এবং তাঁর পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

