প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাসসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের কার্যকলাপের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ পৌঁছানোর পর বিষয়টি যাচাইয়ে উদ্যোগ নেয় গোয়েন্দা সংস্থার একটি দল। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে রোববার সকাল ৭টার দিকে আব্দুস সালামকে আটক করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং এ পর্যন্ত কতজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এসব বিষয় জানার চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

