হট্টগোলে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের মধ্যে পণ্ড হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য পর্ব শুরু হলে উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদের নাম ঘোষণা করেন।

এ সময় সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বক্তব্য দিতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হট্টগোল শুরু হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর তাকে বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হয়। মঞ্চে উঠতেই সাবেক উপজেলা কমান্ডার বজলার রশিদ সনু, সাবেক জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক তরিকুল আলমসহ কয়েকজন বাধা দেন।
অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু পাল্টা অভিযোগ করে বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্তের বাইরে জুবায়ের হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। এ কারণে আপত্তি জানানো হয়েছে। তিনি দাবি করেন, কোনো গোলমাল করা হয়নি, বরং পূর্ব সিদ্ধান্ত অনুসরণ করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এদিকে অনুষ্ঠানের এমন পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়েছে এবং অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

