দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া, দৌলতদিয়া ঘাটে দায়িত্ব পালনের সময় অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ‘ক্লুলেস’ মামলার দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
তিনি বলেন, এসব সাফল্য পুলিশের মনোবল বাড়াবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও উৎসাহ দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার। ভালো কাজের স্বীকৃতি এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে।”
এ সময় টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া প্রতিবেদনের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনটি মূলত পত্রিকানির্ভর। বাস্তবে আগের বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

