৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজার হবেন নারী কর্মী।
শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক ডায়ালগে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও শক্তিশালী ও সবার নাগালের মধ্যে আনতেই এ নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির কাজ চলছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। এ সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সঠিক তদারকি না থাকলে উন্নয়ন পরিকল্পনাগুলোও বড় ধরনের দুর্নীতির ঝুঁকিতে পড়তে পারে। তাই স্বচ্ছতা নিশ্চিত করে পুরো ব্যবস্থাপনা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. এম এ মুহিত আরও বলেন, অনেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। আবার অনেক ক্ষেত্রে চিকিৎসকের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এসব সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

