রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

বিশেষ সংবাদ

রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি ‘ডক্টরস ইংলিশ’ প্রতিষ্ঠান পরিচালনা করতেন বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে থেকেই সেনাবাহিনী ওই বাড়িটি ঘিরে রাখে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে। তবে অভিযান নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি : সংগৃহীত।

অভিযানে ‘ডক্টরস ইংলিশ’ প্রতিষ্ঠান থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার ও বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম। এ ছাড়া পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

আটককৃত অনিন্দ্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যকে হলি আর্টিজান হামলার পর ‘জঙ্গি সন্দেহে’ এবং শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আগেও গ্রেপ্তার করা হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল)...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির...

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক...

শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে...