প্রসূতি মৃত্যুর অভিযোগ, শেরপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল প্রসূতি মৃত্যুর অভিযোগের পর সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মায়ান জেনারেল হাসপাতাল নামে ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি প্রায় তিন মাস আগে শহরের উত্তর বাজার এলাকার একটি ভাড়া ভবনে মায়ান জেনারেল হাসপাতাল চালু করেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন না থাকলেও সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।
গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার আরও অবনতি হলে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই হাসপাতালটির কার্যক্রম বন্ধ ছিল। পরে অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তারা আবার কার্যক্রম চালাতে পারবে।
অন্যদিকে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু জানান, তারা হাসপাতালের অনুমোদনের জন্য আবেদন করেছেন এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাদের হাসপাতাল থেকে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

