তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।
তিনি জানিয়েছেন, ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়ার ও আন্দোলনের ঘোষণা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাবেক ডিজিএফআই প্রধান বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুমের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এবং এতে র্যাবও অংশ নেয়। ঘটনার আগে ও পরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।”

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সেই সময়ে ডিজিএফআই প্রধানের দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ।
বর্তমানে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, তিনি এক-এগারো সরকারের সময় এবং পরবর্তী আওয়ামী লীগ আমলের বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য দিচ্ছেন।
জিজ্ঞাসাবাদে শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে মামুন খালেদ স্বীকার করেছেন যে, গুম অভিযানে ডিজিএফআইয়ের দুজন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। এছাড়া আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা আগে থেকেই বিষয়টি জানতেন। গোয়েন্দা সূত্র বলছে, পুরো অভিযান পরিচালনার দায়িত্ব তৎকালীন ডিজিএফআই প্রধান হিসেবে তিনি নিয়েছিলেন, এবং ডিজিএফআই ও র্যাবের একটি বিশেষ দল এতে অংশ নিয়েছিল।
তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে ঢাকা সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় সম্পর্কেও তদন্তকারীদের তথ্য দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া এক-এগারো সরকারের বিতর্কিত ভূমিকার অভিযোগে ডিজিএফআইর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

