ভোলার চরফ্যাশনে ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে টানা পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। তার দাবি, প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভুক্তোভোগী
ঘটনাটি ঘটেছে উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে। রোববার (২৭ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।
জানা যায়, অনশনরত কিশোরী ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহসমন্বয়ক বলে দাবি করেছে ভুক্তোভোগী কিশোরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রেমিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তা বন্ধুত্ব এবং একপর্যায়ে প্রেমে রূপ নেয়।’
কিশোরী জানায়, সে চলতি বছর এসএসসিতে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হয়েছে। অনশনরত অবস্থায় কিশোরী অভিযোগ করে, বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমিক ছাত্রলীগ নেতা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত কিশোরের পরিবারের দাবি, তাদের ছেলে নির্দোষ। তার মা বলেন, “আমার ছেলেকে একটি মহল ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে।”
এ বিষয়ে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “ওই কিশোরী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

