নারীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নারীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারীদের পেছনে রেখে কোনো দেশই সামনে এগোতে পারে না।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার চেষ্টা করে এবং তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের কল্যাণে কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনী প্রতিশ্রুতিতেও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান দেশের জন্য বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনার কথা বলেছেন এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নানা সংকটের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হলেও শিগগিরই দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

