প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়।
প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম মহসিন সংবাদমাধ্যমকে জানান, সকাল ৯টার দিকে প্রেসক্লাবের দ্বিতীয় তলার একটি ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে মাথায় আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় আলী মামুদকে পাওয়া যায়। এ সময় তার স্ত্রী ও ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উদ্ধারের পর দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। তবে তিনি বেঁচে আছেন কি না বা তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র থেকেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

