বেনাপোল সীমান্তে যুবকের কোমর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্টে ভারতে পাচারের সময় মো: মাহফুজ মোল্ল্যা নামে এক যুবকের কোমর থেকে ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি সোনার বার জব্দসহ তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই যুবককে আটক করে বিজিবি। আটক মাহফুজ মোল্ল্যা নড়াইলের লোহাগড়া থানার মো: হাসমত উল্ল্যাহর ছেলে।
বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. মো: সাইফুল্লাহ সিদ্দিকি জানিয়েছেন, গোপন খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী ওই যুবককে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৯টি সোনার বার পাওয়া গেছে। স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে গ্রেফতার যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

