যশোরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

যশোরে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। বুধবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মো: উজির আলী (৫০) ঝাউতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক।
আহত স্ত্রী রোজিনা খাতুনকে (৪৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
যশোরে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, উজির আলী তার চতুর্থ স্ত্রী রোজিনা খাতুন ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নেহালপুর ঝাউতলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

পারিবারিক কলহের জেরে বুধবার দিবাগত রাত ২টার দিকে স্ত্রী রোজিনা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে গলায় আঘাত করেন জিউর আলী। এ সময় তাদের ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে উজির আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত রোজিনাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
ওসি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি সজিনা গাছে উজির আলীর গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

