ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ রয়েছে। পাশাপাশি আরও অনেক শিশু ও সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

