আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এক আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি তেল আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ বাকি রয়েছে।
এদিকে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে। এতে বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়তে দেখা গেছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনতে শহর ও গ্রামের মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গ্রামে সরবরাহ নিশ্চিত রাখতে ঢাকাসহ বড় শহরগুলোতে সীমিত আকারে লোডশেডিং চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

