৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে: ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

একাত্তরের মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বা তার বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা ইতিহাসকেই অস্বীকার করার শামিল।
শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি। সর্বমিত্র চাকমা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা মূলত ইতিহাসকে অস্বীকার করার সমান। তাঁর মতে, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয়।
ইতিহাসের সমালোচনামূলক মূল্যায়নের কথাও উল্লেখ করেন এই ছাত্রনেতা। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের সমালোচনা করা যেতে পারে, বাকশাল নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এবং রক্ষীবাহিনীর কর্মকাণ্ড নিয়েও আলোচনা হতে পারে। তবে একই সঙ্গে ৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে।
স্ট্যাটাসে ৭ মার্চের ভাষণ নিয়ে তিনি বলেন। এটি শুধু একজন নেতার বক্তব্য ছিল না, বরং রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত প্রকাশ ছিল।
সর্বমিত্র চাকমা মনে করেন, একাত্তরের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই স্মরণীয়। স্ট্যাটাসের শেষ দিকে তিনি লেখেন, ‘বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

