চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ঈদ উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এবারের ঈদকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল ভিন্ন এক পরিস্থিতি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ উদ্যাপিত হচ্ছে। সাধারণত এক দিন পর বাংলাদেশে ঈদ হয়, তবে এবার চাঁদ দেখার সময় নিয়ে দেশজুড়ে কিছুটা আগ্রহ ও আলোচনা ছিল।
এর আগে আফগানিস্তান, মালি ও নাইজারের মতো কয়েকটি দেশেও বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হয়েছে। আবার সিঙ্গাপুরসহ কিছু দেশ আগেই শনিবার ঈদের ঘোষণা দিয়েছিল।
এদিকে, ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের ঈদগাহগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ—সবখানেই এখন ঈদের জামাত আয়োজনের ব্যস্ততা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

