হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রথম দিনের ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) মোট ১৫টি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৪১৬ জন।
হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রমও ধাপে ধাপে চলমান রয়েছে। রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক হাজি চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, হজ পালনের পুরো সময়ে উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি।
হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াতসহ বিভিন্ন সেবা যথাযথভাবে পরিচালিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক, যা তাদের হজযাত্রাকে আরও স্বস্তিদায়ক করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

